রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

আইজিপি

বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে শান্তিতে বসবাস করে। প্রধানমন্ত্রী প্রতিটি উৎসব আয়োজনে সবাইকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজনে সহায়তা করার জন্য, নিরাপত্তা দেয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা মতো আমরা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা এ উৎসবে মিলিত হতে এখানে এসেছি। এ দেশে সম্প্রীতির যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে, তা বিশ্বের বুকে এক নজির স্থাপন করেছে।

তিনি বলেন, যেকোন প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি। আপনাদেরকে যেকোনো সহযোগিতা করতে আমরা সবসময় প্রস্তুত আছি।

বৃহস্প‌তিবার রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি বৌদ্ধ বিহারে এসে পৌঁছালে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি একটি কেক কেটে সকলের সাথে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এ নীতির আলোকে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে একসাথে দায়িত্ব পালন করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি।

পু‌লিশ প্রধান বলেন, ইন্টারন্যাশনাল গ্লোবাল টেররিজম ইনডেক্সে বাংলাদেশ পূর্বে যে অবস্থানে ছিল তার চেয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো হয়েছে। তিনি বলেন, আমরা সবাই মিলে কাজ করার ফলেই এ সফলতা এসেছে।

তিনি যেকোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটার সাথে সাথে দ্রুততম সময়ে পুলিশকে জানানোর জন্য সকলের প্রতি আহবান জানি‌য়ে বলেন, আপনারা নিকটস্থ পুলিশ ইউনিট অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করুন, আমরা দ্রুত ব্যবস্থা নিব।

আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে যখনই কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় আমাদের সাফল্য রয়েছে। তিনি বলেন, অপরাধী যেই হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। কাউকে কোনও ছাড় দেয়া হবে না।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102