রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার- দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

পুতিনকে হত্যা করতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনে গত রাতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। খবর: বিবিসি ও আলজাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মস্কো অভিযোগ করেছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন রাতের বেলা ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে।

বুধবার (৩ মে) ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি রাশিয়ান সংবাদ সংস্থার প্রতিবেদনেও এমন দাবি করা হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, ইলেকট্রনিক রাডার ব্যবহার করে ড্রোনগুলিকে অকার্যকর করা হয়।

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে মস্কোর কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ওই ফুটেজ ক্রেমলিনে হামলার কি না, তা যাচাই করা যায়নি।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন আহত হননি। কারণ তিনি সেই সময় ক্রেমলিনে ছিলেন না। তার মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ক্রেমলিন ভবনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ক্রেমলিন বলেছে, এ হামলাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রুশ প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা’ হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং এ জন্য রাশিয়া ‘যেখানে যখনই প্রয়োজন মনে করবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার অধিকার রাাখে’।

প্রেসিডেন্ট পুতিনের ওপর এমন এক সময়ে এ হামলা করা হলো যখন রাশিয়ার ভিক্টরি ডে’র মাত্র এক সপ্তাহ বাকি। সেদিনের প্যারেডে বিভিন্ন দেশের কূটনীতিক ও কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102