রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

সাবেক এমপি নাসেরসহ আহত ২৫

মৌলভীবাজারে বিএনপির কর্মসূচিতে হামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। হামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে শুরু হওয়া বিএনপির মানববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছে বিএনপি।

এতে এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের সদস্য সচিব জসিম তালুকদারসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় ২০ জন আহত হন। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় ছাত্রলীগ ও যুবলীগের ৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ২টি গাড়ি ভাঙচুর করা করা হয়। আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে সারা দেশের মতো মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনের প্রস্তুতি নিলে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগ। এ নিয়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102