শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

জিতে আর্সেনালকে চাপে রাখলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেন ও বার্নার্ডো সিলভার গোলে ভর করে তারা ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে।

এই জয়ে আর্সেনালের ওপর চাপ তৈরি করে রাখলো তারা। ২৬ ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৬০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আজ রাতে তারা জয় পেয়েছে ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে হবে ৫।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। এ সময় মৌসুমের শুরুতে ইনজুরিতে পড়া ফিল ফোডেন নিউক্যাসেলের রক্ষণভাগের চারজন খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক গোল করেন। এটা ছিল ম্যানসিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় তৃতীয় ম্যাচে তার চতুর্থ গোল। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে স্কাই ব্লুজরা।

বিরতির পর ৬৫ মিনিটে মাঠে নামেন বার্নার্ডো সিলভা। ৬৭ মিনিটে তিনি গোল করে ব্যবধান ২-০ করেন। তাকে গোলে সহায়তা করেন আর্লিং হালান্ড। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হালান্ড-ফোডেনরা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102