রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি

আইজিপির সাথে ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট ও অলিম্পিক অ্যাসোসিয়েশন অব এশিয়ার ডাইরেক্টর বিনোদ কুমার তিওয়ারি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতকালে বাংলাদেশে কাবাডি খেলার মান উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাতকালে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ যুব কাবাডি প্রতিযোগিতায় যেসব কাবাডি খেলোয়াড় অংশগ্রহণ করেছেন তাদের প্রশিক্ষণ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বাছাইকৃত নারী কাবাডি খেলোয়াড়দের নিয়ে কর্পোরেট নারী কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, এসব প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো খেলোয়াড়দের আরও অধিক ম্যাচ খেলার সক্ষমতা তৈরি করা এবং এশিয়ান গেমসের জন্য তাদেরকে প্রস্তুত করা।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বর্তমানে তিনজন ভারতীয় কোচ আমাদের কাবাডি খেলোয়াড়দের মান উন্নয়নে কাজ করছে। তিনি আগামী ১৩ মার্চ বাংলাদেশে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু কাবাডি টুর্নামেন্টে উপস্থিত থেকে টুর্নামেন্ট উপভোগ করার জন্য বিনোদ কুমার তিওয়ারিকে আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং টুর্নামেন্ট চলাকালে উপস্থিত থাকবেন বলে সম্মতি জানান।

বিনোদ কুমার তিওয়ারি অলিম্পিক এসোসিয়েশন অব এশিয়ার পক্ষ থেকে গুয়াংজোতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস উপভোগ করার জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছেন।

ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট বাংলাদেশে বিচ কাবাডি আয়োজনের প্রস্তাব দেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি এ প্রস্তাব গ্রহণ করেন।

সাক্ষাতকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102