রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

জাপানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

কম্পনে দেশটির উপকূলীয় শহর কুশিরো ও নেমুরোকে কেঁপে উঠে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়, জাপান সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ৪৩ কিলোমিটার (২৭ মাইল) গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ারে’ অবস্থিত হওয়ায় জাপানে ভূমিকম্প সাধারণ ঘটনা। এ কারণে দেশটির অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়, যেন প্রচণ্ড কম্পনেও ভবনের কিছু না হয়। ভবন নির্মাণ আইন মানা হচ্ছে কি না, মহড়ার মাধ্যমে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102