শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ব্রাজিলে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেচে। এতে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক শতাধিক মানুষ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

সাউ পাউলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ৫৬৬ জন বাস্তুচ্যুত হয়েছেন। হতাহতদের খোঁজে অভিযান চলছে। এ রাজ্যটির উপকূলীয় এলাকায় ছয়শ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে প্রাকৃতিক দুর্যোগে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে ফের সংযোগ সংস্কার করা হচ্ছে। ব্রাজিলের কার্নিভাল উৎসবে যোগ দিতে গিয়ে দেশটিতে আটকা পড়ছেন অসংখ্য পর্যটক। সাউ পাউলোর গভর্নর তারসিজিও জি ফ্রেইতাস দুর্যোগ পরিস্থিতি নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বসবেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সোমবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করতে যাবেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102