শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে

কুমিল্লায় মঈন, বরিশালে রাজাপাকসে, রংপুরে শানাকা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

ফাইনালসহ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাকি মাত্র ৪ ম্যাচ। প্লে অফ নিশ্চিত করা ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো শক্তি বাড়িয়েই চলছে। আরব আমিরাতের আইএলটি-২০ প্রায় শেষের পথে হওয়াতে নানা দেশের ক্রিকেটারদেরও পাওয়া যাচ্ছে।

এই যেমন কোয়ালিফায়ার নিশ্চিত করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স উড়িয়ে এনেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। এলিমেনেটর ম্যাচের আগে ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে লঙ্কান বিস্ফোরক ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসেকে। আর রংপুর রাইডার্স উড়িয়ে এনেছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে।

তিনজনই খেলছিলেন আইএলটি-২০তে। মঈনের কাঁধে ছিল শরাজাহ ওয়ারিয়র্সের নেতৃত্বের ভার। কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়ে মঈন দলকে এগিয়ে নিতে পারেননি। পারফরম্যান্সও ছিল সাদামাটা। ৭ ম্যাচে ৭৬ রানের পাশাপাশি নেন মাত্র ২টি উইকেট।

তবে ভরসা রাখতে পারে কুমিল্লা। এর আগেরবার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মঈনের আছে বড় অবদান। ৭ ম্যাচে করেছিলেন ২২৫ রান, উইকেট নেন ৯টি। ফাইনালে খেলেন ৩৮ রানের দারুণ ইনিংস। মোহাম্মদ রিজওয়ান-খুশদিলরা চলে যাওয়ায় মঈনের দায়িত্বও বাড়বে। এর আগে তারা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে এনেছে। দুজনই খেলছিলেন আইএলটি-২০।

এদিকে বরিশাল পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদকে ছাড়া কিছুটা ভুগছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে দলে ভিড়িয়েছে। এবার আইএলটি-২০তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা রাজাপাকসেকে উড়িয়ে আনলো সাকিবের দল। যদিও আমিরাতের এই লিগে ভালো খেলতে পারেননি। তিন ম্যাচে করেন ১২ রান। এক ম্যাচে ফেরেন শূন্য রানেই।

এদিকে রংপুর উড়িয়ে আনছে আইএলটি-২০তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা শানাকাকে। ব্যাট হাতে এশিয়া কাপ জয়ী এই লঙ্কান অধিনায়কের খুব ভালো না হলেও মন্দ কাটেনি। ১০ ম্যাচে ২৫.৮৩ গড়ে করেন ১৫৫ রান। স্ট্রাইকরেট ছিল ১১৫.৬৭। সর্বোচ্চ অপরাজিত ৫৮ রান। এবার রংপুরের হয়ে কেমন ভূমিকা রাখতে পারে সেটি দেখার বিষয়। এর আগে তারা আমিরাতের এই লিগ খেলা নাভিন উল হক, রহমানুল্লাহ গুরবাজ ও টম কোহলার-ক্যাডমোরকে উড়িয়ে আনে।

রোববার দুপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনেটর ম্যাচে লড়বে বরিশাল। আর সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা লড়বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102