শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

চাঁদপুরে শিক্ষামন্ত্রী

বই নিয়ে অপপ্রচার চলছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমের বই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যারাই বই নিয়ে অভিযোগ তুলছেন, তারা কিন্তু কেউ আমাদের জাতীয় শিক্ষাক্রমের বই পড়ান না। তাদের অনেকে এই বইগুলো পড়েও দেখেননি। আমি সবাইকে সত্য যাচাই করে দেখতে বলবো।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের নদীতীরে উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিশুদের খেলা-ভিত্তিক এবং অভিজ্ঞতামূলক শিক্ষার জন্য ‘শিক্ষাতরী’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম’ এর আয়োজন করে।

ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, চাঁদপুর সদরের ইউএনও সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌরসভা মেয়র জিল্লুর রহমান জুয়েল, ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের প্রধান প্রফুল্ল চন্দ্র বর্মণ প্রমুখ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102