রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনায় ৫৪ জনের প্রাণহানী হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিভিপি ওয়াল্ড ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় এলাকায় সন্দেহজনক বোমা বিস্ফোরণে কয়েক ডজন গবাদি পশুপালক ও পথচারী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

নাইজেরিয়ার মিয়াত্তি আল্লাহ ক্যাটল ব্রিডার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র, তাসি‘উ সুলেমান জানান, ফুলানি পশুপালকদের একটি দল বেনু থেকে তাদের গবাদি পশু নিয়ে যাচ্ছিল। সেসময় ওই এলাকায় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে চারণবিরোধী আইন লঙ্ঘনের জন্য পশুগুলোকে বাজেয়াপ্ত করেছিল কর্তৃপক্ষ। সুলেমান বলেন, ‘কমপক্ষে প্রায় ৫৪ জন তাত্ক্ষণিকভাবে মারা যায়। এছাড়াও অনেকে আহত হয়েছে।’

তবে বিস্ফোরণের পেছনে কে বা কারা জড়িত থাকতে পারে এব্যাপারে তিনি কিছুই বলেননি। তিনি উত্তেজনা হ্রাস করার উদ্দেশে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102