রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

মার্কিন দূতাবাস

রোহিঙ্গা ও কক্সবাজারে অসহায়দের জন্য ৭৫০ কোটি টাকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

রোহিঙ্গা ও কক্সবাজারে অসহায়দের জন্য ৭৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের টাকায় যার পরিমাণ ৭৫০ কোটি টাকা।

খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে মানবিক সহায়তা হিসেবে এই অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এই অর্থ দিয়ে প্রায় ৬ লাখ মানুষকে গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী সহায়তা দেয়া সম্ভব হবে মার্কিন দূতাবাস জানায়।

এতে আরো বলা হয়, নতুন এই অনুদান ব্যবহার করে রোহিঙ্গা ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীকে খাদ্য ও পুষ্টি, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা দিতে পারবে।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102