শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বিশ্বজুড়ে সাংবাদিক হত্যা বেড়েছে: ইউনেস্কো

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

ইউনেস্কো জানিয়েছে, টানা তিন বছর কমার পর গত বছর সাংবাদিক হত্যা আবারও বেড়েছে। ২০২২ সালে বিশ্বে ৮৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।  ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে বছর ৫৮ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছিলেন। এর আগে ২০১৮ সালে ৯৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিলো।

২০২২ সালে মেক্সিকোতে সবচেয়ে বেশি ১৯ জন সাংবাদিককে হত্যা করা হয়। এছাড়া ইউক্রেনে ১০ জন ও হাইতিতে নয়জন প্রাণ হারিয়েছেন। তিন-চতুর্থাংশ সাংবাদিক সংঘাত চলছে না এমন জায়গায় প্রাণ হারান। ৮৬ জনের মধ্যে অর্ধেকের বেশি সাংবাদিক ল্যাটিন অ্যামেরিকা অঞ্চলের।

জাতিসংঘের সংস্থা ইউনেস্কো বলছে, সাংবাদিক হত্যায় দায়মুক্তির হার প্রায় ৮৬ শতাংশ, যা ‘আশ্চর্যজনকভাবে খুবই বেশি’। এই হার গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বলেও জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি। এছাড়াও গতবছর সাংবাদিকরা অন্যরকম নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে আছে গুম, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, মামলা দিয়ে হয়রানি ও অনলাইন সহিংসতা, বিশেষ করে নারী সাংবাদিকেরা এমন সহিংসতার শিকার হয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102