


ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩’ উদযাপন করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন দূতাবাসের ইকনমিক কাউন্সেলর মো. আল আমিন এবং প্রথম সচিব (শ্রম) আসিফ আনাম সিদ্দিকী। দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে এবং পরবর্তীকালে জাতি গঠনে জাতির পিতার অবিস্মরণীয় অবদান তুলে ধরেন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩’ উপলক্ষে বিশেষ আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, ‘দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুই এ দেশের মানুষকে স্বাধীনতার পথে নিয়ে যান। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে নেতৃত্বের আসনে রেখেই মুক্তিযুদ্ধ চলতে থাকে এবং বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধে প্রবাসী সরকার তার নির্দেশিত যুদ্ধ পরিচালনা করে দেশকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব উপহার প্রদান করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সকল শহীদ, দেশ ও দেশের কল্যাণে জীবন উৎসর্গকারী সকল মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।
নিউজ /এমএসএম