রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

নবীগঞ্জ

প্রেসক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ২৯৭ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৩ সালের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে ২০২২ সালের বিদায়ী কমিটির সভাপতি ও সম্পাদক। গতকাল সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ি সভাপতি মোঃ রাকিল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। সাধারন সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান আহমদ, বিজয়ের প্রতিধ্বনির পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, গ্লোবাল টিভির এম,এ আজিজ সেলিম, টিএইচও প্রতিনিধি ডাঃ রকিবুল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী কমটির সভাপতি রাকিল হোসেন ও সাধারন সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু নতুন কমিটির সভাপতি এম এ আহমদ আজাদ ও সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়ার নিকট আনুষ্টানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সহ সভাপতি এম মুজিবুর রহমান, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ নাভেদ মিয়া,কোষাধ্যক্ষ মোজাহিদ আলম চৌধুরী, নির্বাহী সদস্য এটিএম সালাম, মুরাদ আহমদ, অলিউর রহমান, শাহ সুলতান আহমদ, এম এ মুহিত, বিদায়ী কমিটির সভাপতি রাকিল হোসেন,বিদায়ী সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু,সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার,সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, সাবেক অফিস সম্পাদক আকিকুর রহমান সেলিম, সাবেক যুন্ম সম্পাদক তোহিদ চৌধুরী, বাংলা ট্রিভিউন প্রতিনিধি ছনি চৌধুরী,মানব কণ্ঠের মহিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, , সাংবাদিক ফুয়াদ হাসান রাজন, অঞ্জন রায়, হাসান চৌধুরী, মোঃ আলাল মিয়া, মোফাজ্জল হোসেন সজীব, ইকবাল হোসেন তালুকদার, মোঃ সাগর মিয়া, বদরুল ইসলাম, সংবাদ পত্র এজেন্ট মুশাহীদ আলী ও মিয়াধন মিয়া প্রমুখ। সভায় নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে পরিচয় করে দেন নির্বাচনের সম্বনয়কারী হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান।

উল্লেখ্য,সমঝোতার ভিত্তিতে ২০২৩ সালের সভাপতি এম এ আহমদ আজাদ,সাধারণ সম্পাদক আলমগীর মিয়া এবং ২০২৪ সালের জন্য সভাপতি এম এ বাছিত, সাধারণ সম্পাদক সলিল বরন দাশকে নির্বাচিত করে পৃথক দুটো নির্বাহি কমিটি গঠিত হয়।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102