রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

প্রেমে মজেছেন বলিউড নায়িকা জাহ্নবী

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৫৭৮ এই পর্যন্ত দেখেছেন

নামজাদা কোনও বলিউড অভিনেতা বা ক্রিকেটার নন। এ বার জাহ্নবীর মন কেড়েছেন প্রচারের আলোর আড়ালে থাকা শিখর পাহাড়িয়া। মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি তিনি। তারই প্রেমে মজেছেন বলিউডের নায়িকা জাহ্নবী কাপুর।

কখনও ক্যাফেতে, কখনও আবার সমুদ্রসৈকতে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে জাহ্নবী ও শিখরকে। তবে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা নিয়ে মুখ খোলেননি দু’জনেই। ইনস্টাগ্রাম হোক বা বলিউডের পার্টি— কোথাও সম্পর্কের কথা স্বীকার করেননি জাহ্নবী বা শিখর কেউ-ই।

বুধবার রাতে অনিল-কন্যা রিয়া কপূরের বাড়িতে ডিনার পার্টিতে শিখরের সঙ্গে দেখা যায় ‘মিলি’-র অভিনেত্রীকে। পার্টিতে ছিলেন মালাইকা অরোরা-সহ অর্জুন কাপুর, হর্ষবর্ধন কপূর, খুশি কাপুর ছাড়াও কাপুর পরিবারের আরও অনেকে। পার্টি থেকে শিখরের সঙ্গেই বেরোন জাহ্নবী। চোখেমুখে হাসি।

এমনকি, পাপারাৎজিকে‌ দেখেও মুখ লুকোননি বনি-কন্যা। বরং শিখরের সঙ্গে বেশ স্বচ্ছন্দেই দেখা গেল অভিনেত্রীকে। প্রেমিকের সঙ্গে গাড়ির সামনের সিটে বসে পার্টি ভেন্যু ছাড়লেন জাহ্নবী। তবে কি সম্পর্কে সিলমোহর? নেটিজেনরা অন্তত তাই-ই মনে করছেন।

এই প্রথম নয়, এর আগেও একাধিক বার বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে জাহ্নবী ও শিখরকে। মুকেশ-পুত্র অনন্ত অম্বানীর বাগ্‌দানের অনুষ্ঠানেও একসঙ্গেই হাজির হয়েছিলেন তারা দু’জন। এমনকি, মলদ্বীপে ছুটি কাটাতেও তারা একসঙ্গেই গিয়েছিলেন বলে জানা যায়।

প্রসঙ্গত, নিজের শোয়ে আগেই জাহ্নবী ও শিখরের প্রেমের কথা প্রায় বলে দিয়েছিলেন কর্ণ জোহর। শিখরের ভাই বীর পাহাড়িয়ার সঙ্গে এক সময় সম্পর্কে ছিলেন সইফ-কন্যা সারা আলি খান। সেই গল্পও জানা গিয়েছিল কফি কাউচের সৌজন্যেই। বেশ কয়েক বছর পরে ফের সেই শিখরের প্রেমেই মজেছেন শ্রীদেবী-কন্যা। এ বার কি এই সম্পর্ক উস্কে দিলেন কর্ণই?

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102