শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

কিশোর ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

রোববার বিকেলে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বিলপাড়া এলাকায় কিশোর ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সালন্দর চাষী ক্লাবের আয়োজনে প্রতিযেগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালন্দর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ  সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। গেষ্ট অব অনার দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মালেক চিশতী, বিশেষ অতিথি সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সালন্দর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনি, সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী প্রমুখ।

ঘোড়দৌড়ে আশপাশের এলাকার প্রায় ৩৫ জন কিশোর অংশগ্রহন করে। পরে অংশগ্রহনকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102