রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

সৌদি বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি

প্রবাসী আয়ে প্রণোদনা ৫ শতাংশ করার দাবি

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

প্রবাসীদের বৈধ পথে পাঠানো রেমিট্যান্সের ওপর প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে সৌদি বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি।

বুধবার মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে প্রধানমন্ত্রীর কাছে রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর এই অনুরোধ জানানো হয়।

সোসাইটির সভাপতি ডা. মো. আবদুর রহমান এবং মহাসচিব রোটারিয়ান সৈয়দ আনিসুর রহমানের এই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীকে প্রবাসীদের জন্য প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এর ফলে সকল অবৈধ হুন্ডি-হাওয়ালা চিরতরে বদ্ধ হবে বলে মনে করি এবং বাংলাদেশের রেমিট্যান্সের রিজার্ভের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়ে বাংলাদেশের আর্থিক অবস্থা অত্যন্ত স্থিতিশীল পর্যায়ে পৌঁছে যাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।

আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের ঘোষণা অনুযায়ী সভাপতির ক্ষমতা বলে ‘প্রবাসী কল্যাণ উপ-কমিটি’ যোগ করারও অনুরোধ জানায় সংগঠনটি।

প্রসঙ্গত, প্রবাসীদের বৈধ পথে পাঠানো রেমিট্যান্সের ওপর নগদ ২ শতাংশ দিত সরকার। চলতি বছরের বাজেটে এই প্রণোদনা বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102