রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

পুলিশ সদরদপ্তরে

মাল্টিলেভেল কার পার্কিং উদ্বোধন করলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

পুলিশ সদরদপ্তরে মাল্টিলেভেল কার পার্কিং চালু করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরে কম্পাউন্ডে এ মাল্টিলেভেল কার পার্কিং উদ্বোধন করেন।

এসময় আইজিপি বলেন, পুলিশের নিজস্ব কম্পাউন্ডে স্থান সংকুলান না হওয়ায় গাড়ি পার্কিংয়ের সমস্যা রয়েছে। পুলিশের গাড়ি অফিস কম্পাউন্ডের বাইরে পার্ক করতে হয়। মাল্টিলেভেল কার পার্কিং নির্মাণের মত উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করায় পার্কিংয়ের জটিলতা নিরসন হবে।

তিনি বলেন, পুলিশের গাড়ি অফিস কম্পাউন্ডের বাইরে পার্ক করা থাকলে গাড়ির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। মাল্টিলেভেল কার পার্কিং নির্মাণের ফলে পুলিশের গাড়ি অফিস কম্পাউন্ডের ভেতরে নিরাপদে থাকবে।

jagonews24

পুলিশপ্রধান আরও বলেন, ঢাকা শহরে গাড়ি পার্কিংয়ের সমস্যা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে মাল্টিলেভেল কার পার্কিং নির্মাণ করা হলে ঢাকা শহরে গাড়ি পার্কিং এবং যানজটের সমস্যা অনেকটা নিরসন হবে।

১৬ তলা বিশিষ্ট মাল্টিলেভেল কার পার্কিংয়ে পাঁচটি লিফট রয়েছে। প্রতিটি লিফটে ৩০টি করে মোট ১৫০টি গাড়ি পার্ক করা যাবে।

নিচতলা থেকে ১৬ তলা পর্যন্ত প্রতিটি গাড়ি পার্কিংয়ে সময় লাগে এক মিনিট ৫২ সেকেন্ড। নিচতলা থেকে অষ্টমতলা পর্যন্ত এক মিনিট ৩০ সেকেন্ড ও নিচতলা থেকে দ্বিতীয় তলা পর্যন্ত ৪৫ সেকেন্ড।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102