শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

মৌলভীবাজারে বিচিত্র সব নাম নিয়ে ষাঁড়ের লড়াই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌর এলাকার বড়কাপনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্র্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ নানা প্র্রতিযোগিতার মাঝে ‘ষাঁড়ের লড়াই’ একটি ঐতিহ্যবাহী খেলা। যা প্র্রাচীন বাংলার চিরায়ত বিনোদনগুলোর মধ্যে অন্যতম। বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির এই ঐতিহ্য টিকিয়ে রেখেছে মৌলভীবাজার জেলা। প্র্রতিযোগিতায় মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৩০টি (১৫ জোড়া) ষাঁড় অংশ নেয়। গত শনিবার শহরের বড়কাপন মাঠে বিকেলে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়।

ষাঁড়ের লড়াই দেখতে শিশু কিশোর, মহিলা, ছেলে, বুড়ো-সহ প্র্রায় অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে বড়কাপন মাঠে। সেই সাথে বর্ণিল রঙের ষাঁড়ের উপস্থিতি লড়াইকে শেষ প্রর্যন্ত একটি উৎসব হিসাবে তৈরি করেছিল। প্র্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্র্রত্যেকটি ষাঁড়কে বিভিন্ন ও বিচিত্র নাম দেওয়া হয়। প্ররে প্র্রতিযোগীতায় বিজয়ী ষাড়ের মালিকদের হাতে প্রুরষ্কার তোলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্র্রতিযোগিতার আয়োজক কাউন্সিলার মাসুদ আহমদ, যুক্তরাজ্য প্র্রবাসী আনছার মিয়া, ওয়েছ মিয়া, সমছু মিয়া,লায়েক মিয়া,কবির মিয়া, আব্দুর রহমান মনা, ব্যবসায়ী কামরু মিয়া, বিশিষ্টি মুরব্বী আরশদ মিয়া ,ব্যবসায়ী মালিক মিয়া, বিশিষ্ট মুরব্বী মছব্বির মিয়া ও সুন্দর মিয়া প্র্রমুখ। প্র্রথম প্রুরস্কার হিসেবে ছিলো ছিল টিভি।

আয়োজক সূত্র জানায়, এবারের প্র্রতিযোগিতায় সব মিলিয়ে ৩০টি ষাঁড় অংশগ্রহণ করে। নানা বর্ণিল রঙের রাঙিয়ে নিজেদের ষাঁড়গুলো মাঠে নিয়ে আসেন এদের মালিকরা। লড়াইয়ের সঙ্গে ষাঁড়দের সাজসজ্জা আর অদ্ভুত নাম প্র্রতিযোগিতাকে একটি প্র্রাণবন্ত উৎসবে রূপ দেয়।

মুগ্ধ দর্শকরা করতালিতে ষাঁড় ও মালিকদের অভিবাদন ও উৎসাহ যোগান। ষাঁড়ের বিচিত্র ও আকর্ষণীয় নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘কাটাতার’, ‘কালরূপা’, ‘স্টিল’, ‘ভয়ংকরমুদি’, ‘সরকি তালুকদার’, ‘দেশ প্রাগলা’, ‘পাগলাভাই’, ‘সোনার ময়না’, ‘সাদাসের বলাউয়া’, ‘লাল চাঁন’, ‘নিউকালী’ ইত্যাদি। এদের মধ্যে লড়াইয়ে ১ম স্থান অর্জন করে ‘কাঁটাতার’। ২য় স্থান অর্জন করে ‘দেশপাগলা’ আর ৩য় স্থান অর্জন করে ‘ভয়ঙ্করমুদি’।

১ম ও ৩য় স্থান অর্জন করা ষাঁড়ের মালিক একজনই, মো. মাসুদ। আর ২য় স্থান অর্জনকারী ষাঁড়ের মালিক মো. কমরু মিয়া। ১ম প্রুরস্কার দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল এবং ২য় আর ৩য় প্রুরস্কার দেয়া হয়েছে একটি করে এলইডি টিভি।

ঐতিহ্যবাহী এই ষাঁড়ের লড়াই খেলাটির আয়োজক মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মাসুদ আহমদ। আয়োজন প্র্রসঙ্গে তিনি বলেন, মূলত গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এর আয়োজন করে থাকি। প্র্রথমবার কাউন্সিলর নির্বাচিত হবার প্রর থেকেই আমি প্র্রতিবছর বিজয় দিবসের দিনে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে আসছি।

এ বছর আমার নিজের ৬টি ষাঁড় লড়াইয়ে অংশগ্রহণ করেছে। এ থেকে একটি চ্যাম্পিয়ন, একটি ৩য় ও একটি জয়লাভ করেছে। এটি আগামীতে অব্যাহত থাকবে।

আয়োজক কমিটির সদস্য জমসেদ মিয়া বলেন, প্র্রতি বছর হাজার হাজার দর্শক ষাঁড়ের লড়াই দেখতে আসেন। এলাকায় এসময় উৎসবের আমেজ বিরাজ করে। বিজয় দিবসের সঙ্গে এ আনন্দ দিতে পেরে এলাকাবাসী খুশি। মহান বিজয় দিবসের এমন আকর্ষণীয় এই খেলা উপভোগ করেন বিভিন্ন বয়সী মানুষ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102