শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

তেতুলিয়ার দেবনগরে

অবৈধভাবে গমবীজ বিক্রি কালে আটক-১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

তেঁতুলিয়া উপজেলার দেবনগরে বি এডি সির ১০ বস্তা গম বীজ অবৈধ ভাবে বিক্রি করার সময়ে সাবেক ইউপি সদস্য ফিরোজ আলী(৪৫) কে আটক করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলার দেবনগড় ইউনিয়নের গনিপাড়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে ফিরোজ আলীর বাসায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, ফিরোজের ছেলে আরিফ হোসেন ঠাকুরগাঁও বিএডিসি অফিসে চাকরি করেন। তার বাড়ি থেকে এলাকায় গম বিক্রির গুঞ্জন শুরু হলে বিষয়টি অত্র ওয়ার্ডের ইউপি সদস্যের কানে যায়। ঘটনার দিন সকালে ফিরোজের বাড়ি থেকে এক প্রতিবেশী ভ্যানযোগে গম বীজ ক্রয় করে নিয়ে যাওয়ার খবর পেয়ে স্থানীয় লোকদের সহযোগিতায় ইউপি সদস্য প্রথমে তিন বস্তা গম উদ্ধার করেন। পরে তার বাসায় আরোও সাত বস্তা দেখতে পেয়ে তিনি উপজেলা প্রশাসন ও ওই ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে বিকাল ৩টার দিকে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, ফিরোজের দেবনগড় বাজারে ছোট খাটো একটি দোকান রয়েছে। সে ইদানিং দোকানে গম বীজ অবৈধ ভাবে বিক্রির পাশাপাশি বাড়িতে প্রতিবেশীদের নিকট গম বিক্রি করে আসছে।

ফিরোজের পরিবার জানান, তাদের নিজস্ব জমিতে গম ফেলানোর জন্য এই সব গমের বস্তা ক্রয় করা হয়েছিল।

গম উদ্ধারের ব্যাপারে ইউপি সদস্য আলম বলেন, ফিরোজের বাড়ি থেকে গম বিক্রি হচ্ছে এর সঙ্গে তিনি জড়িত রয়েছেন বলে এলাকাবাসী বলাবলি শুরু করেন। গম বিক্রির এই বিষয়টি তার কানে গেলে, তিনি প্রমাণ সরুপ এই গম গুলো উদ্ধার করেন।

তিনি আরোও বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত প্রায় ১’শ থেকে দেড়’শ বস্তা গম বিক্রি করেছে ফিরোজ । ফিরোজ গম ক্রয়ের রশিদ দেখাতে না পারায় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার এ নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশের সঙ্গে ফিরোজকে ক্রয়ের রশিদ সংগ্রহের ৩ঘন্টা সময়ও দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ নির্দেশ দিয়েছেন। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছলেমান আলী , কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ ও আমানুল্লাহসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102