রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে স্পিকার

দুর্নীতি নির্মূল করে দেশ ও জাতিকে এগিয়ে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী অসংখ্য সফলতা রয়েছে বাংলাদেশের তরুণ-তরুণীদের। দুর্নীতি যেন এসব সফলতাকে নষ্ট করে দিতে না পারে সেজন্য নবীন-প্রবীণের সমন্বয়ে দুর্নীতি নির্মূল করে দেশ ও জাতিকে এগিয়ে যেতে হবে।

ইউএনডিপি বাংলাদেশ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের উদ্যোগে বুধবার রাজধানীর জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত ‘ইয়ুথ এগেইন্সট করাপশন’ শীর্ষক কর্মশালার সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পরিবার ও স্কুল থেকেই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষাগ্রহণ জরুরি। মূল্যবোধকে জাগ্রত করে দুর্নীতির বিরুদ্ধে শৈশব থেকেই লড়াই করতে হবে।

স্পিকার বলেন, ‘আমাদের সমাজ ও জীবনে দুর্নীতির বিরূপ প্রভাব রয়েছে। দুর্নীতির কারণে সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়। দুর্নীতি অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মূল শর্ত সব প্রকার দুর্নীতি সমাজ থেকে নির্মূল করা। দুর্নীতি নির্মূলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

ইউএনডিপি বাংলাদেশের ইয়ুথ কোঅর্ডিনেটর মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্লেনারি সেশনে এমপি ফখরুল ইমাম, কাজী নাবিল আহমেদ, এমপি পীর ফজলুর রহমান ও এমপি শামীম হায়দার পাটোয়ারী এবং সমাপনী সেশনে ইউএনডিপি বাংলাদেশের উপআবাসিক প্রতিনিধি ভ্যান নিউয়েন ও দুর্নীতি দমন কমিশন কমিশনার মো. মোজাম্মেল হক খান বক্তব্য দেন। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ শুকরানা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে স্পিকার ‘দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102