শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

‘চিয়ার্স’ অভিনেত্রী কার্স্টি অ্যালি আর নেই

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কির্স্টি অ্যালে আর নেই। গতকাল সোমবার ৭১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। পারিবারিক বিবৃতিতে তার সন্তানেরা লিখেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের মমতাময়ী মা মারা গেছেন’।

চার দশক ধরে সিনেমা, টিভি সিরিজে অভিনয় করেছেন অ্যালে। আশির দশকের শেষ দিকে এনবিসি টিভির আলোচিত কমেডি সিরিজ ‘চিয়ার্স’-এর মূল চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। এতে বারের ব্যবস্থাপক রেবেকা চরিত্রে অভিনয় করেন অ্যালে। এতে অনবদ্য অভিনয়ের সুবাদে ১৯৯১ সালে এমি পুরস্কার পান তিনি।

এরপর ১৯৯৪ সালে ‘ডেভিডস মাদার’ নামে আরেক সিরিজের প্রধান চরিত্রের জন্য এমি পুরস্কার পান তিনি। এতে ডেভিড নামের এক অটিস্টিক শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেন অ্যালে। এনবিসির আরেক সিরিজ ‘ভারনিকাস ক্লোসেট’-এ অভিনয় করেও আলোচিত হন তিনি।

‘চিয়ার্স’-এর কলাকুশলীদের সঙ্গে কির্স্টি অ্যালে

অ্যালের জন্ম ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের কানসাসের এক শহরে। সেখানে রোমান ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠেন তিনি। কানসাস স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হলেও পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। এর মধ্যে কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন। আসক্তি থেকে মুক্তি পেতে লস অ্যাঞ্জেলেসের একটি পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হয়েছিলেন।

লস অ্যাঞ্জেলেসে বসবাসের সময় অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন অ্যালে। ১৯৮২ সালে ‘স্টার ট্রেক টু: দ্য ওয়ার্থ অব খান’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ব্যক্তিগত জীবনে বব অ্যালে নামে একজনকে বিয়ে করেছিলেন, পরে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর পার্কার স্টিভেনসন নামে আরেকজনের সঙ্গে বিয়ে হয়, সেটিও ভেঙে যায়। ট্রু ও লিলি পার্কার নামে অ্যালের দুই সন্তান রয়েছে।

সূত্র: বিবিসি, স্কাই নিউজ

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102