রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ময়মনসিংহে ওবায়দুল কাদের

হুঙ্কার দিয়ে সরকার পতন করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি নেতারা হুঙ্কার দিচ্ছে সরকার পতনের। এ হুঙ্কার দিয়ে সরকার পতন করা যাবে না।

শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। বিজয়ের মাসে সতর্কতার জন্য রাজপথ, জনপদ, শহর, জেলা, থানা ও ওয়ার্ডসহ অলিগলিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কিনা সেটা সময়ই বলে দেবে।

বাংলাদেশের অগ্রগতির দিক তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর আওয়ামী লীগের এবারের অঙ্গীকার হচ্ছে স্মার্ট বাংলাদেশ নির্মাণ।

মন্ত্রী আরও বলেন, ১৫ আগস্টের সেনাপতি ছিলেন জিয়াউর রহমান। আর ২১ আগস্টের গ্রেনেড হামলার সেনাপতি ছিলেন তারই পুত্র তারেক রহমান। ২০০৮ সালে মুচলেকা দিয়ে টেমস নদীর তীরে লন্ডনে পাড়ি জমিয়েছে। সেখানে বসে তিনি এখন হুঙ্কার পাড়েন।

এর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয়  ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ।

শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ, ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্য, জেলখানায় জাতীয় চার নেতা হত্যাসহ বিভিন্ন্ আন্দোলন সংগ্রামে শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিগত সময়ে ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির নিহত সদস্যদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডেভোকেট জহিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, মনিরা সুলতানা মনি এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, মুসলেম উদ্দিন এমপি ও নাজিম উদ্দিন আহমেদ এমপি প্রমুখ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।

ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি ঘোষণা:
সম্মেলন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমকে জেলা সভাপতি ও এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেন। এবং ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটুকে মহানগরের সভাপতি এবং মোহিত রহমান শান্তকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়াও ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102