শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

১৯তম

বার্সেলোনা চলচ্চিত্র উৎসবে জয়ার সিনেমা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই) চলচ্চিত্র উৎসবে জয়া অভিনীত চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’ প্রতিযোগিতা করেছিল। এবার ১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে এই সিনেমাটি।

সারা বিশ্বে মানবাধিকারের উপর অনুষ্ঠিত অন্যতম গুরুত্বপূর্ণ এ উৎসবে ‘নকশিকাঁথার জমিন’র প্রতিযোগিতার বিষয়টি শনিবার (৩ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।

কয়েকটি ছবি প্রকাশ করে জয়া লেখেন, আমাদের সিনেমা ‘নকশিকাঁথার জমিন’ (A tale of two sisters) ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার (আইএফএফআই) পর এবার মনোনীত হয়েছে ১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে। মানবাধিকারভিত্তিক সবচেয়ে বড় এবং সবচেয়ে ঘটমান চলচ্চিত্র উৎসবের একটি। এই উৎসবটি শুধুমাত্র স্পেনেই নয়, বরং সারা বিশ্বের মধ্যে মানবাধিকারের উপর হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব।

জয়া আরও জানান, ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় উৎসবে সিনেমাটি প্রদর্শিত হবে।

খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্পের উপর নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটিতে রাহেলা চরিত্রে জয়া আহসান এবং সালেহা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শামস সেওতি। এতে আরও আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য চৌধুরী, আদ্রিতা ইবনাত খান প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102