শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

হিন্দি সিনেমায় জয়া আহসান

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৮৯ এই পর্যন্ত দেখেছেন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি নিয়মিত কাজ করছেন কলকাতার বাংলা সিনেমাতেও। এবার এই অভিনেত্রীকে পাওয়া যাবে হিন্দি সিনেমায়। নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

জানা গেছে, সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। আর মুখ্য ভূমিকায় থাকছেন জয়া আহসান। এতে আরও অভিনয় করবেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাদের বাইরে পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা যাবে ‘করক সিং’ সিনেমায়।Jaya Ahsan Photos: জয়ার 'Red Hot' লুকে কাবু দুই বাংলার ফ্যানেরা! -  Tollywood bengali cinema - Aaj Tak Bangla

শোনা গেছে, এই সিনেমায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল।

‘করক সিং’ মূলত আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে সিনেমার গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে। আর সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে সিনেমার শুটিং।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102