শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সম্মেলন অনুষ্ঠিত

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩৫৮ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো’র নেতৃত্বে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও  জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আলোচনা সভা শুরু হয়।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুজাহিদুর রহমান শুভ’র সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (সম্মেলন প্রস্তুত কমিটির) সদস্য সচিব আব্দুল ওয়াফু তপু এর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু, সম্মানিত অতিথি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ,কে,এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক লীগের  কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শামীম শাহরিয়ার, সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.আলী আবরার, ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
 এছাড়া অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান পান্না, সাধারন সম্পাদক নুর ইসলাম তালাশসহ রানীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, জেলা ও উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102