শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

উপহার পেলেন বুবলী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ব্যক্তিজীবনকে পাশ কাটিয়ে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পর করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি তিনি শেষ করেছেন তপু খানের ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং। আর বর্তমানে তিনি কাজ করছেন জাকির হোসেন রাজুর ‘চাদর’ সিনেমায়।

এদিকে, আজ রোববার সকালে বুবলী তার ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যায়, কয়েকটি শিশুর সঙ্গে দাঁড়িয়ে আছেন বুবলী। আর তার হাতে একটি চকলেটের বাক্স।

ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘হঠাৎ করে কিছু দুর্গম শুটিং লোকেশনেও যখন এ রকম ভালোবাসা আর চকলেট নিয়ে চলে আসে ছোট্ট সোনামণিরা, অনেক দোয়া আর ভালোবাসা তোমাদের প্রতি লক্ষ্মীমনিরা।

ছবি দেখে মনে হচ্ছে, এটি দুর্গম চরাঞ্চলে শুটিংয়ের সময় তোলা। সেখানেই ওই শিশুরা হাজির হন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102