শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

১০ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরের কার্য্যক্রম শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৮০ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম, পঞ্চগড়ঃ হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও মুসলিমদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকার পর আমদানী রপ্তানি কার্য্যক্রম শুরু হয়েছে।

বাংলাবান্ধা সিএন্ড এফ আমদানি রপ্তানি ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়াম্যান কুদরতি খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।

সরকারি ছুটি থাকায় দেশের একমাত্র স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দর দিয়ে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর রবিবার পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ঘোষনা পর ১০ অক্টবর সোমবার সকালে আমদানি রপ্তানি শুরু হয়েছে। পাশাপাশি বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলছে বলে বন্দর সংশ্লিষ্টরা জানান।

ভারতের ফুলবাড়ি সিএন্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমির বাদশার স্বাক্ষরিত এক চিঠিতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ভারতে সরকারী ছুটি থাকায় বন্দরের সব কাজকর্ম বন্ধ ঘোষনা হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, পূজা উপলক্ষ্যে শুক্রবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ১০ দিন বন্ধ ছিলো সোমবার সকাল থেকে শুরু হয়েছে।
ভুটান- ভারত থেকে ৭৬ টি পন্যবাহী ট্রাক বন্দরে এসেছে বলে জানা যায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102