রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

সীমান্তে মানুষ হত্যা ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক। বিষয়টি নয়াদিল্লির জন্য লজ্জাজনক।

সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক।

কয়দিন পর পর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশ বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।
সীমান্তে হত্যা আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, কারণ তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।

এ সময় মিয়ামনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশে কোনো আরসা নাই। এ ধরনের কোনো গ্রুপকে সরকার আশ্রয় দেয় না। মিয়ানমার ইস্যুতে আজকেও প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে চলেছে বলেও উল্লেখ করেন তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102