শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

প্রবাসীরাই পারেন দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে: হুইপ আতিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

খায়রুল আলম লিংকনঃ যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযাদ্ধা আতিউর রহমান আতিককে যুক্তরাজ্য যুবলীগ বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট শাখার উদৌগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

যুবলীগ বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট শাখার সভাপতি ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আলম বদরুলের পরিচালনায় যুবলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউকেবিডিটিভির চেয়ারম্যান ও যুক্তরাজ্য আওয়ামী লীগ সদস্য সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বৃষ্টল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী আরিফ উদ্দীন ইসলাম ও সাবেক ছাত্রনেতা ও বৃষ্টল যুব লীগের সিনিয়র সহ সভাপতি ইমমরুল কায়েস সোহেল।

হুইপ আতিউর রহমান আতিক তার বক্তব্যে যুবলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শুধুমাত্র প্রবাসীরাই পারেন দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল হওয়ায় অনেকেই দেশের এসব উন্নয়নকে পছন্দ করছেন না। তারাই দেশ ও প্রবাসে বসে সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা মিথ্যাচার করছে। তাদেরকে এবং তাদের চক্রান্তকে প্রতিহত করতে আপনাদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

বিএনপির অপ্রপ্রচার ও ধ্বংসাত্নক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে হুইপ বলেন, তাদের রাজনীতি শুধু প্রেসক্লাবের মধ্যেই সীমাবদ্ধ। জনগনের সাথে তাদের কোন সম্পর্ক নেই, অনলাইন অহির মাধ্যমে দল চালিয়ে সরকার পতনের নীল নকশা কখনই বাংলার জনগণ বাস্তবায়ন হতে দিবে না।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট শাখার ট্রেজারার সমর আলী, আওয়ামী লীগ নেতা মুশাদ আলী, বৃষ্টল বাংলা প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, নিউপোর্ট যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির, নিউপোর্ট যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোর্ট শাখার সভাপতি আব্দুর রউফ তালুকদার, যুব লীগ বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান জুনেল, যুব লীগ বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট শাখার প্রচার সম্পাদক শাহ সুফিয়ান প্রমুখ।

বক্তাগণ তাদের বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, কিছু সংখ্যক চাটুকারের জন্য সরকারের ভাবমূর্তিক্ষুন্ন হচ্ছে। তাদের ব্যাপারে আপনাদেরকে আরো সচেতন হতে হবে। প্রবাসীর যাতে দেশে গিয়ে হয়রানির শিকার না হন সে জন্য সরকারকে আরো বেশি ভুমিকা রাখার জন্য অনুরোধ জানান ও প্রবাসীদের জন্য সরকারের গৃহীত সকল পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারকে ধন্যবাদ জানান। তারা বলেন, দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি ও ৩০ লাখ মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একসাগর রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা ধরে রাখতে হলে সমাজের প্রতিটি মানুষকে যার যার স্তর থেকে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সব অপশক্তিকে রুখে দিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দল মত নির্বিশেষে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব লীগের সহ সভাপতি চমক আলী, ফকরুল ইসলাম, ওমর ফারুক, মোবারক আলী, যুব লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ওয়েলস তাঁতী লীগের সাধারণ সম্পাদক জহির আলী, যুব লীগ নেতা আব্দুল গণি, লিমন সরকার, মনির হোসেন, রিপন মুন্সি, আরিফ হোসেন, মোহাম্মদ মোস্তফা, হাবিবুর রহমান, খন্দকার মানিকুজ্জামান, শাহ শাহীন আলী। বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সদস্য মোয়ামুনুল হক ওফী, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক সহসভাপতি শেখ রিফাত প্রমুখ।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102