রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

‘এই সরকারের ১৩ বছরে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন হয়েছে’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের ১৩ বছরে ১১টি দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন হয়েছে। একটি বছর দুর্ঘটনা হয়েছে, তাতে রাজনৈতিক অসর্তকতাও ছিল বলে।

রোববার (২ অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে সারাদেশে ৩২ হাজার মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। পাশাপাশি অনুষ্ঠান নির্বিঘ্ন করতে রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও।

ওবাদুল কাদের বলেন, ১ বছর ১৪ মাস পরে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ চক্র হিন্দুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায় কাজটা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের হাতে মাইনোরিটি নিরাপদ নয়। এটা মেসেজ দিতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বিরোধী দলের উদ্দেশে কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচন চান, শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। দুর্গা উৎসব দশমী পর্যন্ত শন্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল—আপনাদেরও ভূমিকা আছে। আপনারাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

রাজনীতি আমরা করবো কিন্তু এই দুর্গা উৎসব কোনো রাজনীতি নেই। আমরা একসঙ্গে আজকে সনাতন ধর্মাবলম্বীদের এই সবচেয়ে বড় উৎসবে আমরা সক্রিয় সহযোগিতা করবো। আশ্বাস দিচ্ছি, আপানাদের পাশে ছিলাম। বঙ্গবন্ধু কন্যা আপনাদের পাশে আছেন এবং আপনাদের পাশে থাকবেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102