শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়েছে গার্ড অব অনার। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন।

চারদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ভারতের রাষ্ট্রপতি ভবনে যান। এর আগে সোমবার সকালে বিশেষ বিমানে ভারতের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী।

ভারতে পৌঁছালে দেশটির রেল ও টেক্সটাইল প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোস তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

বিকেলে শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর নিজামউদ্দিন আউলিয়ার দরগায় যান।

সেখান থেকে সন্ধ্যায় ভারতের অন্যতম বড় শিল্প গ্রুপ আদানির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। তার ভারত সফর উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনারের বাসায় নৈশভোজের আয়োজন করা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102