রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

জর্জিয়া স্টেট আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ ১৫ ই আগস্ট (সোমবার) জর্জিয়া স্টেট আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আটলান্টার বিফোর্ড হাইওয়ের ক্যাফে রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও পরিবারের সকল শহিদদের স্মরণ করা হয়। সভায় বক্তাগন তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক এবং তার ঐতিহাসিক অবদান তুলে ধরেন। বক্তারা বিদেশে পলাতক খুনিদের দেশে ফেরত এনে তাদের শাস্তি কার্যকর করার জোর দাবি জানান।

শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জর্জিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি মাহমুদ রহমান, জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এ এইচ রাসেল, যুবলীগ সহ সভাপতি সাদমান সুমন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সমীর জাহান সম্রাট, সাবেক সংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী পিন্টু, এনামুল কবির রতন, শাওন, অভিষেক শ্যাম, সাগর চক্রবর্তী , এমদাদ ইসলাম ও মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুবলীগ নেতা ইলিয়াস হোসেন।

সবশেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সকল শহিদ ও মুক্তিযুদ্ধের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন বঙ্গবন্ধু প্রেমী সংগঠক লিয়াকত হোসেন আবু। উপস্থিত সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করে দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘটে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102