শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

পঞ্চগড়ে দুর্বৃত্ত কতৃক সিদ্দিকী টি এস্টেটের ৫ হাজার গাছ কর্তন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতাঃ পঞ্চগড় সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়নের দক্ষিণ ভাটিয়াপাড়া গ্রামে অবস্থিত সিদ্দিকী টি এস্টেট বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা । শুক্রবার (১২ আগস্ট) রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৪টার মধ্যে বাগানে দুর্বৃত্তরা গাছ কর্তন
চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

কৃষি বান্ধব সরকারের দেশে এই অমানবিক কাজ মেনে নিতে পারছেন না অনেকেই। ওই বাগানের মালিক আমেরিকা প্রবাসী মোঃ মিজানুর রহমান সিদ্দিকী(রঞ্জু)। তিনি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা । ২০০৭ সালে তিনি এই টি এস্টেট প্রতিষ্ঠা করেন। বাগানে রয়েছে গরুর খামার সহ ফ্রুট প্রজেক্ট । ফ্রুট প্রজেক্টে দেশী বিদেশী নানা ধরনের ফল গাছে ভরপুর । বাগানে স্থায়ীভাবে ৬জন এবং কাজ অনুযায়ী অস্থায়ী ভাবে প্রায় ৫০/৬০ জন শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে । রাতের আধারে গাছ কর্তন করে দুর্বৃত্তদের অমানবিকতায় হতস্তব্ধ হয়েছেন এস্টেট
কর্মরত সহ স্থানীয়রা ।

এব্যাপারে বাগান ম্যানেজার মোঃ আনিছুর রহমান আনিস জানান, সুপারি,পেঁপে, নারিকেল, পেয়ারা, মেহগনি গাছ মিলে প্রায় ৫ হাজার গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা । আমার কারো সাথে কখনো মনোমালিন্য হয় নি। কি কারনে গাছ গুলো কর্তন করা হয়েছে আমি ধারনা করতে পারছি না। গাছ কাঠার খবর পেয়ে শুক্রবার (১২ আগষ্ট) বাগানটি সরজমিনে পরিদর্শন করেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সম্রাট, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিঞা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সহ প্রশাসনের অনেকেই।

বাগান ম্যানেজার বলেন যারা অন্যায় ভাবে আমাদের এই ক্ষতি করেছে তাদের আইনের আওতায় আনা হোক । আমরা ন্যায় বিচারের জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবো।

এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিঞা জানান, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102