রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ভালোবাসায় মুগ্ধ পরীমণি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩২২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। মাত্র তিন বছর বয়সে মাকে হারান তিনি। তার নানা শামসুল হক গাজীর কাছে বড় হন এ নায়িকা। বর্তমানে পরীমণি মাতৃত্বকালীন দারুণ এক সময় পার করছেন। অপেক্ষায় আছে তার প্রথম অনাগত সন্তানের।

সিনেমায় কাজ করতে এসে কারও কারও মাঝে ‘মা’ এর আদর খুঁজে পান তিনি। সম্প্রতি চয়নিকা চৌধুরী নিজ হাতের রান্না করা খাবার নিয়ে যান পরীমণির বাসায়। আর এসব ভালোবাসায় মুগ্ধ হয়েছেন পরীমণি। সেই আবেগ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

চয়নিকা চৌধুরীর সঙ্গে তিনটি ছবি শেয়ার করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, তোমাকে নিয়ে কিছু লেখাটা আমার জন্যে আসলেই কঠিন কিছু হয়ে যায় সব সময়। কি যে লিখতে চাই, সে সব ঠিক লিখতেই পারি না কখনো। আমার এই মা হওয়ার জার্নিতে শুরু থেকেই তো তুমি ছিলে। কত যত্ম করেছ সব সময়!
তিনি আরও লেখেন, এসবের কৃতজ্ঞতা কি আর এমনিই এমনিই বলা হয়ে যায় বলো! মায়েরা এমনি তাই না! আমিও তোমার মতো একজন প্রাউড মাদার হব দেখো। মন ভরে দোয়া দিও এভাবেই। তার এত ব্যস্ততার মাঝেও আমার জন্যে এসব করতে ভুল নেই। মা শোন, আই লাভ ইউ অনেক অনেক অনেক।’

এর আগেও খ্যাতিমান অভিনেত্রী শিল্পী সরকার অপু নিজ হাতের রান্না করা খাবার নিয়ে যান পরীমণির বাসায়। খাবারের পাশাপাশি ফুল, এক জোড়া শাড়ি ও জামাও উপহার দেন পরীমণিকে।
২০২১ সালের অক্টোবরে চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102