রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

দক্ষিণ কোরিয়ায় মৌসুমী মৌ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: একদিন বাদেই দক্ষিণ কোরিয়ার গ্যাংনাম শহরের গুচাংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম এশিয়া একক মূকাভিনয় পরিবেশনা উৎসব। বাংলাদেশ, ভারত, তুরস্ক, জাপান, কোরিয়া ও থাইল্যান্ডের শিল্পীরা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে। এ উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন মীর লোকমান ও মৌসুমী মৌ। সেখানে মূকাভিনয় পরিবেশন করবেন তারা। অনুষ্ঠানের উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার দেশ ছেঁড়েছেন তারা।

‘রঙ, রক্ত এবং একটি চিৎকার’, ‘জীবন যেখানে যেমন’ ও ‘অস্বীকৃতি’ শিরোনামের তিনটি স্কেচের সমন্বয়ে প্রযোজনাটির দুটি মঞ্চায়ন হবে উৎসবের ভিন্ন দুই মঞ্চে। প্রযোজনাটির প্রপস, আলোক প্রক্ষেপণ ও আবহ সংগীত প্রদান করবেন জনপ্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী ও মূকাভিনয়শিল্পী মৌসুমী মৌ। মঞ্চে একক পরিবেশনায় থাকবেন মীর লোকমান। তরুণ মূকাভিনেতা মীর লোকমান এর আগে দেশ-বিদেশে সাত শতাধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

মৌসুমী মৌ বলেন, ‘২০১৪ সাল থেকে আমি মূকাভিনয় করছি। মূকাভিনয় দিয়েই অভিনয়ে আমার যাত্রা শুরু। পরে প্রাচ্যনাটের অ্যাক্টিং স্কুলে ভর্তি হয়েছি।

মৌসুমী চীন, মালয়েশিয়া, ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ শতাধিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। মৌয়ের একক পরিবেশনা ‘হ্যাশট্যাগ মি টু’ কলকাতার শিশির মঞ্চ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যালসহ দেশের বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছে।

কলকাতার ইমন মাইম থিয়েটার ও বাংলাদেশের প্ল্যাটফর্ম মনোমাইম মৌকে মূকাভিনয় নারী সম্মাননা দিয়েছে। ২৯ জুলাই পরিবেশনা শেষে লোকমান ও মৌসুমী কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একসঙ্গে পারফর্ম করবেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102