রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বিশ্বকে ক্ষতির মুখে ফেলেছে আমেরিকা: প্রধানমন্ত্রী 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর রাশিয়াকে শিক্ষা দিতে গিয়ে আমেরিকার সেংসনের কারণে সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারাবিশ্বে মূল্যস্ফিতি বেড়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে অহেতুক অপচয় না করে, বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের আহবানও জানান প্রধানমন্ত্রী।

বিরোধীদের সমালোচনায় বিভ্রান্ত না হয়ে জনগণের কল্যাণে আত্মবিশ্বাসের সাথে কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শনিবার (২৩ জুলাই) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যয়ালি যোগ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে ৩১ জন কর্মকর্তার হাতে বঙ্গববন্ধু জনপ্রশাসন পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। 

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মহামারির পর যুদ্ধ, রাশিয়ার প্রতি আমেরিকার নিষেধাজ্ঞায় সারাবিশ্ব ক্ষতির মুখে পড়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।  

বৈশ্বিক এই পরিস্থিতিতে সবাইকে আবারও সাশ্রয়ী হবার পাশাপাশি বিরোধীদের সমালোচনা নিয়ে বিভ্রন্ত না হওয়ার পরামর্শও দেন 

শেখ হাসিনা বলেন, একটি মানুষও না খেয়ে থাকবে না, সমগ্র দেশকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলেও জানান সরকার প্রধান। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102