রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ইউক্রেনকে আরও ২৭০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার চারটি নতুন হিমারস নির্ভুল রকেট সিস্টেম সহ ইউক্রেনকে আরও ২৭০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তায় স্বাক্ষর করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, রাশিয়া ‘সারা দেশে মারাত্মক হামলা চালিয়েছে, মল, অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়েছে, ইউক্রেনের নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।’ খবর বাসসের।

তিনি বলেন, এই নৃশংসতার মুখে, প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে দিয়েছেন যে আমরা ইউক্রেন সরকার এবং এর জনগণকে যতদিন সময় লাগবে সমর্থন অব্যাহত রাখব।

নতুন সামরিক সহায়তায় ইউক্রেনে পাঠানো এম ১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমারস) মোট সংখ্যা দাঁড়াবে ২০টিতে।

কিয়েভ বলেছে, হিমার্স ৮০ কিলোমিটারের (৫০ মাইল) মধ্যে লক্ষ্যবস্তুতে অবিকল আঘাত করতে পারে, যা রাশিয়ার মোকাবেলায় একটি গেম-চেঞ্জার।

পেন্টাগন প্যাকেজের আরও বিশদ বিবরণ দিয়ে বলেছে, ইউক্রেন ৫৮০টি ফিনিক্স গোস্ট-ছোট ও সহজে স্থানান্তর যোগ্য ড্রোন পাবে যা তাদের শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাবে।

সর্বশেষ এই সাহায্যের মধ্যে রয়েছে ৩৬ হাজার রাউন্ড আর্টিলারি গোলাবারুদ এবং চারটি কমান্ড পোস্ট ভেহিকেল, সাঁজোয়া পোস্ট যা যুদ্ধক্ষেত্রে অপারেশন সেন্টার হিসাবে কাজ করে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ এই সপ্তাহের শুরুর দিকে আশা প্রকাশ করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ১০০ টির মতো হিমার ইউনিট সরবরাহ করবে, এই বলে যে তাহলে তারা রুশ আক্রমণকারীদের বিরুদ্ধে জোয়ার ঘুরিয়ে দিতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের ব্রিফিংয়ে, রাশিয়া সফলভাবে চারটি হিমার্স ইউনিট ধ্বংস করেছে এমন বিবরণ অস্বীকার করেছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102