শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

তেঁতুলিয়ায় ফেনসিডিল ও গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩৪৩ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম তেতুলিয়া; তেঁতুলিয়ায় ৩৮ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাঁজাসহ কাঞ্চন (৩৬) নামে এক মাদক ব্যবসাহীকে
আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

বুধবার (১৩ জুলাই) ভোর রাতে মডেল থানা পুলিশ গোপন অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের কলোনী পাড়া
গ্রাম হতে মাদক বিক্রি করার সময়ে তাঁকে আটক করা হয়।

আটককৃতরা মো; কাঞ্চন (৩৬) উপজেলার সদর ইউনিয়নের কলোনী পাড়া গ্রামের নজরুলের ছেলে ।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এস আই দীনবন্ধু রায়, এস আই তপন কুমার রায় ও এস এসআই ওমর ফারুকের সঙ্গীয় অফিসার ফোর্স তাদের নেতৃত্বে রাতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের কলোনী পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাজাসহ আটক করেন। মাদক ব্যবসাহী কাঞ্চন দীর্ঘ দিন থেকে সুকৌশলে মাদক ব্যবসার সাথে জড়িত ও একাধিক মামলার আসামী।

এব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত
অফিসার ইনচার্জ জাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ এর ক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102