রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

ডেসটিনির রফিকুলের আপিল গ্রহণ, ২০০ কোটি টাকার অর্থদণ্ড স্থগিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় ১২ বছরের সাজার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে বিচারিক আদালতের দেওয়া ২০০ কোটি টাকার অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। মামলার যাবতীয় নথিও তলব করা হয়েছে।

গত ২২ জুন বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন রফিকুলের আইনজীবী উজ্জল কুমার ভৌমিক ও সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম মাসুদ রুমী।

উজ্জল ভৌমিক বলেন, ‘বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করি। আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন। নিয়মানুযায়ী আপিল শুনানির জন্য গ্রহণ করলে অর্থদণ্ড স্থগিত থাকে। সেটিই আছে। আর মামলার যাবতীয় নথি তলব করেছেন আদালত।

সোমবার দুপুরে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম মাসুদ রুমীও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ মে গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ২০০ কোটি টাকা জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ১২ বছরের দণ্ড থেকে খালাস চেয়েছেন রফিকুল।

সেই সময় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চার বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি তাকে তিন কোটি ৫০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ ছাড়া এ মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।  

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম  

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102