রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

যুক্তরাজ্যে নতুন করে ৫ লাখ করোনায় আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: জাতীয় পরিসংখ্যান (ওএনএস) দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্য জুড়ে কভিড সংক্রমণ আবার বাড়ছে। দেশটির আনুমানিক ২৩ লাখ লোকের (প্রতি ৩০ জনে একজন) শরীরে করোনা ভাইরাস রয়েছে। এ সংক্রমণ আগের সপ্তাহের তুলনায় ৩২% বেশি।

করোনার ওমিক্রন ধরনের দুটি নতুন, দ্রুত-ছড়াতে সক্ষম উপ-ধরনের কারণে এই বৃদ্ধি দেখা যাচ্ছে।

উপ-ধরন দুটি হচ্ছে বিএ.৪ এবং বিএ.৫। কেউ আগে কভিড সংক্রমিত হয়ে থাকলেও আবার এ উপ-ধরনে সংক্রমিত হতে পারে। তবে করোনা টিকা গুরুতর অসুস্থতা থেকে রক্ষা করতে সহায়তা করছে বলে জানা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা ৭৫ বছরের বেশি বয়সী যারা গত ছয় মাসে কোনো টিকা বা বুস্টার ডোজ নেননি তাদের টিকা নিতে অনুরোধ করছেন।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান (ওএনএস) দপ্তরের কর্মকর্তা সারাহ ক্রফ্টস বলেছেন, ‘যুক্তরাজ্য জুড়ে আমরা ৫ লাখের বেশি নতুন সংক্রমণ দেখছি। সম্ভবত বিএ.৪ এবং বিএ.৫ উপ-ধরনের বৃদ্ধির কারণে তা হচ্ছে।.

যুক্তরাজ্যের অন্যতম বড় অংশ ইংল্যান্ডের পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে,দেশের সব অঞ্চলে এবং সব বয়সের মধ্যে সংক্রমণ বাড়ছে। সূত্র: বিবিসি

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102