শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সারা দেশে বন্যায় ৯২ মৃত্যু, সিলেটেই ৫৫ জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গত ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে বন্যায় ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছেন ৫৫ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া বন্যার কারণে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৬ হাজার ১৫২ জন।

বিবৃতিতে বলা হয়, ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে পাঁচ জন, মৌলভীবাজারে পাঁচ জন, ঢাকা বিভাগের টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় ১০ জন, জামালপুরে ৯ জন, শেরপুরে সাত জন, কুড়িগ্রামে তিন জন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102