শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সিলেটে শাহজালাল (র:) ও শাহ পরান (র:) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার হযরত শাহজালাল (র:) ও হযরত শাহ পরান (র:) এর মাজার জিয়ারত করেন।

শেখ হাসিনা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও তৎসংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ সকালে এখানে পৌঁছে অপরাহ্নে প্রথমে বিভাগীয় শহরে হযরত শাহজালাল (র:) এর মাজার জিয়ারত করেন।

তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।

পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (র:) এর মাজার পরিদর্শন করেন। তিনি সেখানেও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102