রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

মানবিকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন
মানবিকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত।

উৎফল বড়ুয়া, সিলেট: সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ, আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন এর মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে মানবতার সেবায় বন্যার্ত সিলেটবাসীর পাশে চট্টগ্রামবাসী ও সিলেটবাসীর আর্থিক সহয়োগিতায় বন্যার্ত মানুষের মাঝে মানবিক উপহার বিতরণ অব্যাহত রেখে ২৪ মে (মঙ্গলবার) চতুর্থ দিনে সিলেট মহানগরীর কাজলশাহ, বাগবাড়ী, টুকেরবাজার, সাহেব গাঁও সহ আশপাশ এলাকার প্রায় ২০০(দুইশত) বন্যার্ত গরীব, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক, মানবতার ফেরিওয়ালা, সাংবাদিক উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম আলম, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মোঃ আবু জাফর, সাংবাদিক শাহীন আহমেদ, সাংবাদিক সোহেল আহমেদ, সদস্য মো আব্দুল মালেক, সদস্য বিশ্বজিত সরকার, মোহাম্মদ হাবিব, রবিউল হোসেন, জসিম উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

যাঁরা এগিয়ে এসে বন্যার্ত সিলেটবাসীর পাশে দাঁড়ালেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান খাদ্য জগৎতের নতুন সংযোগ পিউরিয়া ফুড লিঃ পরিবার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মিষ্টি জগৎতের সেরা ফুলকলি পরিবার, দুইশত বছরের ঐতিহ্যবাহী স্বনামধন্য ইস্পাহানি টি লিমিটেড পরিবার, চট্টগ্রামের কৃতি সন্তান, সাবেক সিলেট বিভাগীয় কমিশনার, সাবেক বাংলাদেশ সরকারের সচিব, সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা জামাল উদ্দিন আহমদ, হেলাল আহমেদ খোকন, বি কে এন্টারপ্রাইজ, মহাজনপট্টি, সিলেট, চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীনতম প্রতিষ্ঠান মিষ্টি জগৎতে সিলেটে সর্বপ্রথম আগমনকারী মধুবন পরিবার, আব্দুল আলিম (আলম) মিনার এন্ড কোম্পানী, লালদিঘীর পাড়, সিলেট, সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের সন্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া এবং সম্মানিত উপদেষ্টা ও কমিউনিটি টিভি’র পরিচালক সরোয়ার আমিন বাবু, সিলেটের কৃতি সন্তান, লালদিঘীরপাড় মার্কেট কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সিলেট লালদিঘীরপাড় ইসলাম স্টোর এর স্বত্তাধীকারী মাজহারুল ইসলাম, সিলেটের আরেক কৃতি সন্তান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, লন্ডন টাওয়ার হেমলেটস এর ডেপুটি স্পিকার (ব্রিটিশ রাণীর প্রতিনিধি), মাদার জেনেত রহমান, চট্টগ্রামের রাউজানের কৃতি সন্তান, কানাডা প্রবাসী, সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক, আমরা এসএসসি ৯১ এর বন্ধু মোহাম্মদ নূরুল ইসলাম, সিলেটের সন্তান, ফাউন্ডশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর সম্মানিত উপদেষ্টা, লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজ সেবক আওলাদ হোসেন, সিলেটের আরেক কৃতি সন্তান, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর সম্মানিত প্রধান উপদেষ্টা, পণ্য আমদানি-রপ্তানী কারক সমিতি রিয়াদ এর সভাপতি, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক, জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ এর সভাপতি সৌদিআরব প্রবাসি, মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট সমাজ সেবক দানবীর আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেনর সার্বিক সহযোগিতায় মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত ২১ মে শনিবার সিলেট মহানগরীর যতরপুর সহ আশপাশ এলাকায় ১০০(একশত), ২২ মে রবিবার দক্ষিণ সুরমার হাজরাই, নতুনবাজার সহ আশপাশ এলাকায় ১৭০(একশত সত্তর) ও ২৩ মে সোমবার নগরীর বিভিন্ন এলাকায় গরীব, অসহায় ২৭০(দুইশত সত্তর) পরিবারকে মানবিক উপহার বিতরণ করা হয়।

এ সময় বন্যা কবলিতদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান-সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশন নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102