শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

গুগল ক্রোমে ১৩টি নতুন সমস্যা 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন
জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম

আইটি  ডেস্ক: জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমে ১৩টি নতুন সমস্যা ধরা পড়েছে। এর মধ্যে ৮টি ইউজারদের জন্য ঝুঁকিপূর্ণ। গুগল তাদের অফিসিয়াল ক্রোম ব্লগে এ তথ্য জানিয়েছে।

গুগল জানায়, ক্রোমে ১৩টি সমস্যা দেখা দিয়েছে। এগুলো উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স ও ম্যাকওএস-এর জন্য ঝুঁকিপূর্ণ।

এ সমস্যা থেকে মুক্তি পেতে ইউজারদের ক্রোমের লেটেস্ট ভার্সনটি ব্যবহার করার পরামর্শ দিয়েছে বিভিন্ন আইটি ফার্ম। অথবা সফটওয়্যারটি আপডেট করে নিতে হবে।

ব্যবহৃত ক্রোম নিরাপদ কি-না জানার উপায়-

ক্রোম ব্রাউজারের উপরের ডানদিকে যে তিনটি বিন্দু রয়েছে সেখানে ক্লিক করুন। এখানে এক্সিট ও ম্যানেজ ইওর অ্যাকাউন্ট অপশন পাবেন।

সেখানে সেটিংস অপশন খুঁজে পাবেন। এরপর হেল্পে ক্লিক করলে ‘অ্যাবাউট গুগল ক্রোম’ অপশনটি পেয়ে যাবেন। সেখানেই দেখতে পাবেন ক্রোম ভার্সনটি। 9101.0.4951.41– এই ভার্সন খুঁজে পেলে সফটওয়্যারটি আপডেট করে নিন।

যদি সেখানে নতুন ভার্সনটি খুঁজে না পান তবে ‘অ্যাবাউট গুগল ক্রোম’-এর পরে আপডেটের অপশনটি খুঁজুন। ব্যাস, নতুন ভার্সন আপডেট করে ক্রোম রিস্টার্ট করুন। এতেই ক্রোম ব্যবহারের পরেও আপনার ইলেকট্রনিক ডিভাইসসহ সকল ডাটা নিরাপদে থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102