রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

৩ জাতীয় পানি ডায়াবেটিক রোগীরাও খেতে পারেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি  ডেস্ক: সূর্যের চোখ রাঙানিতে প্রাণ যায় যায় অবস্থা। কালবৈশাখীর জেড়ে বিকেলের দিকে সামান্য স্বস্তি মিললেও দুপুরে রাস্তায় বেরোনো মানেই ঘেমে একাকার অবস্থা। এই পরিস্থিতিতে প্রচুর পরিমাণে পানি খাওয়ার পরমর্শ দেন পুষ্টিবিদরা। পানির ঘাটতি মেটানোর পাশাপশি শরীরকে ঠান্ডা রাখাও ভীষণ দরকার। এ ক্ষেত্রে ভরসা রাখতে পারেন বিভিন্ন প্রকার পানীয়তে।

তবে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে মিষ্টিযুক্ত পানীয় খাওয়া একেবারেই ঠিক নয়। বাজারজাত সস্তা-দামি পানীয়তে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও ভরপুর মাত্রায় চিনি থাকে। যা শরীরের পক্ষে মোটেই ভাল নয়। এ ক্ষেত্রে কোন কোন পানীয় খাওয়া যাতে পারে?

১। ডাবের পানি: ডাবের পানিতে ইলেকট্রোলাইটের খুব ভাল উৎস। গরমের দিনে নিয়মিত ডাবের পানি খেলে শরীরে ডিহাইড্রেশনের ঝুঁকি কমে। পেট ঠান্ডা থাকে। ডাবের পানি শরীরে সোডিয়াম, পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে। এ ছাড়াও এই পানিতে ফাইবার, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম ভরপুর মাত্রায় থাকে। এতে ক্যালোরির মাত্রা কম থাকে। তাই গ্রীষ্মের দিনে ডায়াবেটিক রোগীরা ডাবের পানি খেতে পারেন। শরীর চাঙ্গা থাকবে।

২। বার্লি ভেজানো পানি: বার্লিতে অদ্রবণীয় ফাইবার ভাল মাত্রায় থাকে। গরমের দিনে ডায়াবিটিসের সমস্যা থাকলে বার্লি ভেজানো পানি খেতে পারেন। এই পানি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৩। লেবু-আদার শরবত: আদা ডায়াবিটিস রোগীদের পক্ষে দারুণ উপকারী। টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে আদা। ডায়াবিটিসের কারণে চোখের দৃষ্টিশক্তি কমতে শুরু করে। আদা খেলে সেই সমস্যার হাত থেকেও রেহাই পাওয়া যায়। তাই গরমের দিনে লেবু-আদার শরবত খেতেই পারেন। তবে চিনি ছাড়া।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102