শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

মার্কিন প্রতিবেদনে মিথ্যাচার বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে সরকারের দায়মুক্তি দেওয়ার যে অভিযোগ তুলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে ‘বার্ষিক মানবাধিকার প্রতিবেদন’ প্রকাশ করেছে, সেটিকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। 

তিনি বলেন, ৭৪ পৃষ্টার রিপোর্টটি পর্যালোচনা করে এখন পর্যন্ত যা দেখেছি তাতে মনে হয়েছে- রোহিঙ্গা ইস্যুটিও ভুলভাবে মার্কিন রিপোর্টে তুলে ধরা হয়েছে।

ওই প্রতিবেদনে খালেদা জিয়ার মামলার বিষয়টি আনা হয়েছে। সেটি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়টিও এখানে নিয়ে আসা হয়েছে। তাকে রাজনৈতিক বন্দি বলা হয়েছে। তিনি তো রাজনৈতিক বন্দি নন। 

‘আমরা আন্তর্জাতিক অঙ্গনে যতবার এ নিয়ে কথা বলেছি, সেখানে আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি। তাকে মানবিক কারণে জেল থেকে মুক্তি দিয়ে বাসায় থাকতে দেওয়া হয়েছে। তার বিদেশে যাওয়ার প্রশ্নটাও অমূলক ছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102