শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

ডিআরইউতে সহকর্মীদের শ্রদ্ধায় সিক্ত সাংবাদিক আজাদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩১২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সহকর্মীদের শ্রদ্ধায় সিক্ত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার জিল্লুর রহিম আজাদ।

শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ডিআরইউ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে ফুলেল শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানানো হয়। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে জিল্লুর রহিম আজাদের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কার্যনির্বাহী কমিটি। এসময় আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য মো. তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ডিআরইউয়ের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন ও মুরসালিন নোমানী এবং সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেনী সাংবাদিক ফোরাম ও ঢাকার নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে শুক্রবার (৮ এপ্রিল) রাত দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি মা, তিন ভাই, চার বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে জিল্লুর রহিম আজাদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জিল্লুর রহিম আজাদ ১৯৫৮ সালের ৪ মার্চ ফেনীর দাগনভূঞা উপজেলার বৈঠারপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। তিনি ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘পথ’ এ স্টাফ রিপোর্টার হিসেবে ১৯৮৯ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকায় বিভিন্ন সংবাদপত্রে কর্মরত ছিলেন।

আজ বাদ আসর নামাজে জানাজা শেষে ফেনীর দাগনভূঞা উপজেলার বৈঠারপাড় মিঞ্চা বাড়িতে চিরনিদ্রায় শায়িত হবেন জিল্লুর রহিম আজাদ।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102