শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে সাংবাদিক নেতাদের সাথে তথ্যমন্ত্রীর মতবিনিময়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: গণমাধ্যমকর্মী আইন (চাকরির শর্তাবলী) ২০২২ এর খসড়া নিয়ে গণমাধ্যম নেতৃবৃন্দের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ । বুধবার বিকেলে সচিবালয়ে তার দপ্তরে গণমাধ্যম নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিয়ম করেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বৈঠকে আইনের খসড়ার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে মন্ত্রী অংশীজনদের সাথে নিয়ে খসড়াটি পরিমার্জনের নির্দেশনা দেন।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102