রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক

পুতিনকে আবারো যুদ্ধাপরাধী বললেন বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বুচা শহরে গণহত্যা চালানোর অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

সোমবার বাইডেন পুতিনকে উদ্দেশ্য করে বলেন, পুতিন একজন যুদ্ধাপরাধী। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।    

জো বাইডেন জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। 

এ ব্যাপারে জো বাইডেন বলেন, আপনারা দেখেছেন বুচায় কি হয়েছে। পুতিন একজন যুদ্ধাপরাধী। 

রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনকে অস্ত্র সহায়তা অব্যহত রাখার কথাও জানান বাইডেন। 

তিনি বলেন, যুদ্ধ চালিয়ে যেতে তাদের যে অস্ত্র প্রয়োজন তা আমাদের সরবরাহ করে যেতে হবে। তাছাড়া তার (পুতিন) বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার করার জন্য যে সমস্ত তথ্য প্রয়োজন সেগুলোও আমাদের জড়ো করতে হবে। 

পুতিনকে ‘পাষন্ড’ বলেও অভিহিত করে বাইডেন বলেন, বুচায় যা হচ্ছে তা নিষ্ঠুরতা। সবাই এগুলো দেখেছে। 

এদিকে রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন দোনবাস প্রদেশের দিকে নজর দিয়েছে রাশিয়া। 

যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়া তাদের তিন ভাগের দুই ভাগ সেনাকে দোনবাসের দিকে নিয়ে গেছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102